কয়েকশো বছর ধরে একই পরম্পরা মেনে হয়ে আসছে মালদা জেলার অন্তর্গত গৌড়ের প্রাচীন রামকেলী মেলা। ৫০৩ বছরে এবার পদার্পণ হল রামকেলী মেলার।বৃহস্পতিবার থেকে শুরু হল এই ঐতিহ্যবাহী মেলা। আর প্রথম দিনেই মেলাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ ছাড়াও ভিন রাজ্য থেকে বহু ভক্তের ঢল নামে এই মহাধামে।
রবাবরই শশাঙ্কের রাজধানী বলে পরিচিত গৌড়ে দেশী - বিদেশী পর্যটকদের আগমন ঘটে। তবে রামকেলী মেলায় অন্য রুপে সেজে উঠে গৌড়। তার কোন ব্যাতিক্রম চিত্র লক্ষ্য করা গেল না এবছরও। মেলার কয়দিন এখানে বসেছে বাউল গানের আসর। চলছে নাম সংকীর্তন। পাশাপাশি মন্দির প্রাঙ্গন জুরে বসেছে বিশাল মেলা।আর এই সমস্ত কিছুকে কেন্দ্র করে প্রচুর ভক্তের সমাগম ঘটেছে এই ধামে।
প্রথম দিন ভক্তদের সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উজ্জ্বল সাহা সহ বহু কর্মকর্তাদের এদিন মেলায় উপস্থিত থাকতে দেখা যায়।